২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে নারকীয় হত্যাযজ্ঞ চলে। সেই হত্যাকাণ্ড নিয়ে টুইটারে টুইট করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পোস্টটি মঙ্গলবার (৫ মে) শেয়ার করেন সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। ক্যাপশনে তিনি লেখেন, মনে পড়ে কী ওই রাতের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কথা?
তার ক্যাপশনটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘মনে আছে কি ২০১৩ খৃস্টাব্দের ৫ মে মহানগর ঢাকার সেই কাল রাত্রির কথা? শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত আলেম, মাদ্রাসা শিক্ষক ও তালেব এলেমদের সেই সমাবেশের কথা? রাত ১০টা ২০ মিনিটে তখনকার টুইটারে টুইট করে বেগম খালেদা জিয়া সতর্ক ও সচেতন করেছিলেন সবাইকে। মনে পড়ে কি তার সেই আকুতির কথা। এর পরের রক্তসিক্ত ঘটনাবলীর কথা সবাই জানেন। তবে মনে পড়ে কি ওই রাতের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কথা?’


